সিরাজগঞ্জের শাহজাদপুরের গুপিয়াখালীতে আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের গুপিয়াখালীতে আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে গুপিয়াখালী যমুনা ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্ধোধন করা হয়। টুর্নামেন্টটির আয়োজন করেন, শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কৈজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ রায়হান আলী মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার চাকুরিজীবী ও সমাজসেবক জনাব মোঃ ব্রাদারুল ইসলাম (রেজা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং কৈজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ আলী মাহাম, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ শামীম হোসেন এবং গুপিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মকলেছুর রহমান মুকুল। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। টুর্নামেন্টটি পরিচালনা করছেন গুপিয়াখালী বয়েজ ক্লাব। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুজ আলী।
এসময় টুর্নামেন্টের আযোজক রায়হান মন্ডল বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকায় একটি সুন্দর ক্রীড়াঙ্গন তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্আলেখ্য আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!